1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

সাংবাদিক বাবু চৌধুরীকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

  • সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ৬২২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক সূর্যোদয় এর বিশেষ প্রতিনিধি ও দৈনিক দেশ বার্তার দক্ষিণ জেলা প্রতিনিধি সাংবাদিক বাবু চৌধুরীকে গতকাল মঙ্গলবার ১ জুন পটিয়া থানায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মূলত একটি জায়গা ক্রয় বিক্রয় কাজে পটিয়া উপজেলার ধলঘাট ক্যাম্প এলাকায় যান তিনি। সেখানে বৃষ্টি আসলে একটি বেকারিতে চা খেতে বসেন। এমতাবস্থায় কিছু স্থানীয় লোক হঠাৎ করে তাঁকে ঘিরে ফেলে এবং তাকে টাকা আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছে মর্মে সবাইকে বলা হয়। এমনকি শওকত ইমরান নামক এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক হতে পোস্ট করা হয় টাকা আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছেন তিনি।

এমতাবস্থায় পটিয়ার সাংবাদিক ও পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পটিয়া থানায় নিয়ে আসেন। তারা সুরাহার জন্য বিশ হাজার টাকা দাবি করেন। এবং তারা টাকা নিয়ে সমঝোতা করার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেন। এদিকে বাইরে কিছু লোক সেই লোকদের ডেকে এনে ফুসলিয়ে মামলা করতে বলেন এবং বাবু চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক আঁকেন।

মূলত বাবু চৌধুরীর সুখ্যাতি ও সুনামের ফলে পটিয়ার কিছু সাংবাদিক ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে কুৎসা রটনা করে আসছিল অনেকদিন যাবৎ। তাঁর কর্মে তারা সন্তুষ্ট নয়। সে ভাল কাজ করুক তারা তা চায়না।

তিনি একজন মানবিক মানুষ। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত রয়েছেন। বন্ধন প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান। নির্ভীক মানবাধিকার কর্মী।

এজাহারে উল্লেখ করা হয় তিনি ২০/৪/২১ রাত ৯ টায় বাদী মোহাম্মদ রিফাত চৌধুরীর কাছ থেকে বিশ হাজার টাকা চাঁদা নেন। গতকাল বিকাল ৩ টার সময় তিনি ১ হাজার টাকা চাঁদার জন্য যান।

এ ব্যাপারে বাদীর পরিবারের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন বিশ হাজার টাকা চাঁদা দেওয়ার পর তারা কেন নিরব থাকল এটাই সবার প্রশ্ন। উক্ত ঘটনা ১ মাস দশ দিন অতিবাহিত হওয়ার পরও কেন তারা কোন ধরনের আইনি ব্যবস্থা নিলেননা? নিশ্চয় তারা ষড়যন্ত্র করে বাবু চৌধুরীকে ফাঁসানোর জন্য এই কাজটি করেছে।

বাবু চৌধুরীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি লায়ন মোঃ আবু ছালেহ্, দৈনিক দেশ বার্তা প্রকাশক হাজী জসিম উদ্দিন, দৈনিক সূর্যোদয় পত্রিকার বার্তা সম্পাদক চৌধুরী মোহাম্মদ রিপন।
সকলে বাবু চৌধুরীকে মুক্তি দিয়ে সাংবাদিক হয়রানি বন্ধের জন্য আহবান জানান। তানাহলে সাংবাদিক সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট