1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

সাতকানিয়ায় ব্যবসায়ীর উপর মাদক ব্যবসায়ীদের হামলা

  • সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪০ পঠিত

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে ব্যবসায়ী শাহ আলম এর উপর হামলা করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।

০৮ সেপ্টেম্বর হত্যার উদ্দ্যোশে পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন,রায়হান,আনোয়ার,বেলাল,ফরহাদ যৌথভাবে এই হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আহত শাহ আলমকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হামলার স্বীকার ব্যবসায়ী শাহ আলম জানান, তিনি চট্টগ্রাম শহরে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন। গত ০৮ সেপ্টেম্বর নিজ এলাকায় একটি শালিসি বৈঠকে যাওয়ার পথে আসামীরা হত্যার উদ্দ্যেশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা প্রতি মুহুর্তে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এই ব্যাপারে মুঠোফোনে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো.হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হামলাকারীদের একজনকে গ্রেফতারের কথা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট