1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে

সাতকানিয়া কেরানী হাটে দারুল হিকমাহ একাডেমি হিফজখানা যাত্রা শুরু

  • সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৬৩৬ পঠিত

সাতকানিয়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের সুপরিচিত এন.টিভির সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের নিজ অর্থায়নে মহতী উদ্যোগে, দারুল হিকমাহ একাডেমী’ নামে একটি হিফজখানা (বালক-বালিকা ) মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। নিজস্ব ভবনে অত্যান্ত আধুনিক মানের নিশ্চিত করে প্রতিষ্ঠিত ঐ মাদ্রাসাটি ১৫ জানুয়ারী শনিবার সন্ধ্যায় উদ্বোধন করেন, বাংলাদেশ তাহফিজুল কোরআন অর্গানাইজেশনের সেক্রেটারী জেনারেল ও আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী মুহতামিম মাওলানা ওবাইদ উল্লাহ হামজা।

বিশেষ অতিথি ছিলেন কেরানী হাটস্থ আশ-শেফা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের ডিএমডি আজিজুল হক, অধ্যক্ষ ইসমাঈল মোহাম্মদ রাশেদ, বিশিষ্ট চিকিৎসক রায়হানুল কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, ইউপি সদস্য আবুল কালাম, সমাজসেবক নজরুল ইসলাম বাদশা,বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলাম, নাজিম উদ্দিন, নেয়াজুর রহমান, নুর মোহাম্মদ , এনামুল হাসান ও আজিজুর রহমান সোহেল। অনুষ্ঠানে মুফতি ওবাইদ উল্লাহ হামজা বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্টা করে পরিচালনা করা অত্যান্ত কঠিন একটি কাজ। এই কঠিন কাজে যারা এগিয়ে এসেছে বা আসবে তাদের আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। এই কোরআনের বাগান একদিন ফুলে ফলে ভরে উঠবে আগামী প্রজন্মের এই আঙ্গিনা।

কোরআন শিক্ষা নিয়ে শিশু কিশোররা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশেরজন্য সুনাম, সুখ্যাতি বয়ে আনবে ইনশাআল্লাহ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট