1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধ্যমপাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান,আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন,নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ বার্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহেব নগর প্রবাসী সহায়তা তহবিলের ইফতার ও সেহেরি সামগ্রী পেল ১৪টি সমাজ

  • সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়া উপজেলা’র ইসলামপুর ইউনিয়নের সাহেব নগর প্রবাসী সহায়তা তহবিলের পক্ষ হতে সাহেবনগ-সহ আশেপাশে’র ১৪টি সমাজের প্রায় দুইশত পরিবারের উপহার পেল মাহে রমজানের সেহেরি ও ইফতার সামগ্রী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে সাহেবনগর হাজী বাচন আলী তালুকদার জামে মসজিদ মাঠে ১৪টি সমাজ জুরেরকুল, টিলারপাড়া, ছাদেক নগর, সেগুনবাগিচা (দক্ষিন,পূর্ব ও পশ্চিম পাড়া), চারাবটতল, আবাসিক ব্লক(এ,বি ও সি), গোদারপাড়, পোড়াবন, বেতছড়িসহ আশেপাশের এলাকার প্রায় দুইশতাধিক গরিব ও মেহনতি পরিবারকে পবিত্র মাহে রমজানের সেহেরি ও ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল মুরগী, মুড়ি, আলু, পিয়াজ, খেজুর, সয়াবিন তেল, লবণ, ছোলাবোট, নুড়লস-সহ মোট ১০ আইটেমের উপহার। সাহেব নগর প্রবাসী সহায়তা তহবিল এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।

ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ হতে উপস্থিত উপদেষ্টা মোঃ মুছা, সদস্য মোঃ ইউসুফ, রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন রানা, সেকান্দর হোসেন ননা। কমিটির পক্ষ হতে উপস্থিত সভাপতি আজিম উদ্দিন সুমন, সহ-সভাপতি নাছের উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক ইলিয়াছ, সদস্য সিরাজুল ইসলাম (ননা), মোঃ নুর নবী। এছাড়াও উপস্থিত ছিলেন সাহেবনগর এলাকার সমাজ পতি মুহাম্মদ সোলাইমান, আবু মনসুর মিয়া কোম্পানি, খোরশেদ সওদাগর, মুহাম্মদ হাসান কোম্পানি, মুহাম্মদ আবুল কাশেম, মসজিদের খতিব মাওলানা সাঈদ রেজা কাদেরী প্রমুখ।

উল্লেখ্য সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিলের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকার অসহায় মেয়ের বিবাহে সহায়তা প্রদান, অসুস্থ রোগীকে সহায়তা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, প্রবাসীদের নানান ভাবে সহায়তা, সমিতির কোন প্রবাসী মৃত্যুবরণ করলে নগদ ৫০ হাজার টাকা ও প্রতি মাসে ১হাজার টাকা করে দশ বছর যাবত শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। গত দুই বছরে প্রায় ২৮ লক্ষ টাকা সহায়তা প্রদানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাহেবনগর প্রবাসী সহায়তা তহবিল।

এছাড়াও প্রতি মাসের ন্যায় এই মাসেও গোদারপাড় জামে মসজিদে আলমিরা ও দরজা জানালা বাবদ ৩৫,০০০টাকা এবং গত ২রা ফেব্রুয়ারি জুরেরকুল টিলার পাড়ায় তিনটি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তৎক্ষনাত অত্র তহবিলের পক্ষ হতে নগদ ৩০,০০০টাকা প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট