1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

সিআরবি ধ্বংসের নতুন ফাঁদঃ রথিন্দ্রজিৎ হিরু

  • সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৬ পঠিত

সকল সাংস্কৃতিক তথা সকল শ্রেনীর মানুষদের আন্দোলনের মুখে যখন হাসপাতাল গড়ার স্বপ্ন ভ্রষ্ট হতে চলেছে এই বৃক্ষখেকোদের এখন নতুন পরিকল্পনা কিভাবে হাসপাতাল করবে তাই উপায় বের করে নিয়েছে হাসপাতাল করার। হাসপাতালে ব্যর্থ কথা যখন মাথায় চেপে বসলো তখন আরেকটি বুদ্ধি খাটায় কিভাবে করবে হাসপাতাল। অবশেষে বঙ্গ মাতাকে নিয়ে নতুন ব্যবসার নতুন পায়তারা। রেলের অনেক কিছুই তো খেলো এবার বঙ্গ মাতার নাম বিক্রি করে খাওয়া হোক না এতে নামও বাড়লো পকেটও ভরলো। চিন্তা করে দেখেছেন যেখানে রেলে বার্ষরিক হিসেবে কোটি কোটি টাকা লোকসান দেখাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী’কে সাতে পাঁচে বুঝিয়ে বছরকে বছর লুটেপুটে খেয়ে শেষ করে দিচ্ছে সেখানে হাসপাতাল নিয়ে নতুন ধান্দা করার নীল নকশা তৈরি করেছে। হয়তো তারা মনে করছে এই নামে করলে কেউ তাদের আর বাঁধা দিতে পারবে না। জননেত্রী মানবতার মানস কন্যা এতে আরো উৎসাহিত হবেন।
হ্যাঁ আমরা চট্টগ্রামবাসী মনের প্রাণে ভালোবাসি এবং শ্রদ্ধা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাকে। আমরাও চাই বঙ্গ মাতার নামে হাসপাতাল হোক চট্টগ্রামের বুকে তবে চট্টগ্রামের বৃক্ষরাজ হত্যা করে নয়।
যেখানে বিপ্লবের হাজারো স্মৃতিতে অম্লান। যেখানে শুয়ে আছেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অন্যতম প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদ বীর আবদুর রব। যদি কিছুই করতে হয় তবে হাসপাতালের পরিবর্তে অবহেলিতভাবে পড়ে থাকা বীর শহিদ এর স্মৃতি স্তম্ভ স্থাপন করে দেয়ার বিনীত অনুরোধ করবো দেশ রত্না মানবতার মানস কন্যা মানবতার কান্ডারী জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি।
এই সিআরবি শত মানুষের প্রাণের স্পন্দন শত শিশুদের বেড়ে উঠার সঠিক স্থান।
সিআরবি হোক সকলের সিআরবি হোক নিঃশ্বাসের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট