1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

সিএমপির ডিবি বন্দর স্পেশাল টিমের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮১ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দর বিভাগের স্পেশাল টিমের অভিযান চালিয়ে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালিত হয় ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে, বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার লিংকরোড মোড়স্থ এশিয়ান রোলিং মিলের সামনে কাঁচাবাজার সংলগ্ন পাকা রাস্তার উপর। অভিযানে ডিবি বন্দর বিভাগের অফিসার ও ফোর্স সরাসরি অংশগ্রহণ করে।

গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ মোকছেদ (৪১), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মৃত আফরোজা খাতুন, সাং-মাথিয়ারা, স্বর্ণকার বাড়ী, স্টার লাইন পাম্পের পিছনে, ০৭নং ওয়ার্ড, পাঁচগাছিয়া ইউপি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী এবং ২। আব্দুল হালিম (৩৯), পিতা-মৃত রুহুল আমিন, মাতা-আনোয়ারা বেগম, সাং-আনন্দিপুর, সিদ্দিক আমিনের বাড়ী, ০৯নং ওয়ার্ড, ০৩নং মঙ্গলকান্দি ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে সর্বমোট ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনের জন্য ব্যবহৃত একটি সাদা রংয়ের পুরাতন মিনি কার্ভাডভ্যান, যা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং-২৬, তারিখ-২২/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৬ (১) এর সারণি ১০(খ)/৩৮, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে। উল্লেখযোগ্য যে, ০১নং আসামী মোঃ মোকছেদের বিরুদ্ধে পূর্বেও ফেনী সদর থানায় দুটি মামলা রয়েছে ১। এফআইআর নং-২৭, তারিখ-১০/১১/২০২২, ধারা-৩৬ (১) এর সারণি ১০(ক), মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং ২। এফআইআর নং-০৯, তারিখ-০৬/০৪/২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড অনুযায়ী রুজু আছে।

সিএমপির ডিবি সূত্র জানায়, এই অভিযানের মাধ্যমে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ইয়াবা চক্রের কার্যক্রমে বড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে এবং মাদক নির্মূলকল্পে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট