1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন এর খাদ‌্য সামগ্রী বিতরণ অব্যাহত

  • সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৬৬ পঠিত

শ‌হিদুল ইসলাম, সি‌লেটঃ

“মানুষ মানু‌ষের জন‌্য, মানবতার সেবায় আমরা আছি আপনার পাশে” সিলেটে স্মরণকা‌লের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব অসহায় মানু‌ষের পা‌শে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি, বাংলা‌দেশ এর পক্ষ থে‌কে বন‌্যায় ক্ষতিগ্রস্ত‌দের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

২৯জুলাই (শুক্রবার) কোম্পানীগঞ্জের ধলাই নদীরপাড় এলাকার কিছু গ্রামে ও দ‌ক্ষিণ ঢালারপাড় সহ আশপাশ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ‌বিতরণ করা হয়।

উক্ত বিতরণ কাজে উপ‌স্থিত ছি‌লেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শ‌হিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবা‌দিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ নুরুল আলম, প্রচার ক‌মি‌টির টিম লিডার ও সদস‌্য আব্দুল মা‌লেক, হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার, হাসান আহমদ সহ অত্র সংগঠ‌নের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম শান্তি, ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী, ডাঃ খোকন রঞ্জন দে, নিজাম উ‌দ্দিন, কাইয়ুম, রুমান, নজরুল, ইমরান উপস্থিত ছিলেন।

এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, সিলেটে এক মাসের মধ্যে দুইবার বন্যা প্লাবিত হয়েছে। বন্যার পানি কমলেও বন্যায় প্লাবিত মানুষের দুর্ভোগ এখনো কমেনি তাই অত্র ফাউন্ডেশন উদ্যোগে সিলেটে প্রথম বন্যা থেকে আমাদের মানবিক কার্যক্রম শুরু করেছি এখনো অব্যাহত রেখেছি। আমাদের আহবান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি সকল বিত্তবান মানবিক মানুষ গুলো বন্যা দুর্গত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উপহার বিতরণ অব্যাহত রাখলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের দুঃখ দুর্দশা লাগবে সচেষ্ট হবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট