1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ “ঈদ উপহার বিতরণ

  • সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৩৬ পঠিত

সি‌লেট প্রতি‌নি‌ধিঃ

কোন সভা সমাবেশ নয়। বরং অসহায় গরীব দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে হাতে হাতে ঈদ উপহার বিতরণ করল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার  ২৮ এপ্রিল ঘাসিটুলা ও ঘাসিটুলাস্থ আশপাশের ও করেরপাড়ার কিছু গরীব, অসহায়, দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও একেই দিনে বাগবাড়ির পঞ্চম রতন বিশ্বাস নামে একজন অসুস্থ গরীব মেধাবী  শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় মানবিক ঈদ উপহার বিতরণে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরানের সন্তান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ঈদ উপহার  বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, সংগঠনটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, যুগ্ম আহবায়ক ও মুহিবুর রহমান একাডেমির সিনিয়র শিক্ষক পথিক রাসেল,পলাশ বড়ুয়া, সদস্য আবদুল মালেক, শিপন আহমেদ, হাদিউল ইসলাম শাহারিয়ার, অপরাজিত বড়ুয়া অহন, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।

 

এসময় সংগঠনের আহবায়ক শহীদুল ইসলাম বলেন, রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর ও ঈদ উপলক্ষে আমাদের এই কার্যক্রম। ইতোমধ্যে একজন এতিম মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

 

সংগঠনের যুগ্ম আহবায়ক বলেন, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন, আর্ত মানবতার সেবায় কাজ করা এই সংগঠনের মূল লক্ষ্য, মানবিক কাজের মাধ্যমে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই রমজান মাসে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সংগঠনের সকল মানবিক উপদেষ্টা ও কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় ২৩ এপ্রিল (শনিবার) হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গন দুইশত (২০০) জন ও রবিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে চারটা থেকে সিলেট মহানগরীর নয়াসড়কস্থ হযরত মানিকপীর (রঃ) মাজার প্রাঙ্গনে পবিত্র রমজানে তিনশত (৩৫০) জন রোজদারদের মাঝে এই রমজান মাসে সম্প্রীতির ইফতার বিতরণ, ৫০(পঞ্চাশ) জনের মাঝে মানবিক ঈদ উপহার বিতরণ সহ ব্যতিক্রমধর্মী মানবিক কাজ গুলো করতে সক্ষম হয়েছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট