1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেটে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৭৭৯ পঠিত

শ‌হিদুল ইসলাম, সি‌লেট মহানগরঃ

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প আজ ২৯ আগস্ট (মঙ্গলবার) সিলেট সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রধান করবেন সি‌লেটের কৃ‌তি সন্তান, মান‌বিক চি‌কিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টার‌ভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান, জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ম‌হোদয় সহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের ১৫ জন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে বিভিন্ন রোগের সেবা প্রধান করেন।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব ক‌রেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর সম্মা‌নিত প্রধান উপদেষ্টা, সৌ‌দিআরব প্রবাসী বি‌শিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন।

প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, নব-নির্বাচিত মাননীয় মেয়র, সিলেট সিটি কর্পোরেশন।

প্রধান বক্তা অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), প্রতিষ্ঠাতা প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি জগদীশ চন্দ্র দাস, কাউন্সিলর ৮ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, রুহেনা খানম মুক্তা, কাউন্সিলর সংরক্ষিত ৪ নং সিলেট সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি হাজী মোহাম্মদ রফিকুল আলম, উপদেষ্টা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন।

পরিচালনা ক‌রেন অত্র সংগঠ‌নের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া।
স্বেচ্ছাসেবক হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন আব্দুল আলিম (আলম), সালমা বেগম (সুমি), হাজেরা বেগম, দিলু বড়ুয়া, মাসুদ আহমেদ, রো‌কেয়া সুলতানা, হাদিউল ইসলাম শাহ‌রিয়ার।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০০ (চার শতাধিক) মানুষকে ফ্রি চিকিৎসা সেবা সহ ঔষধ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট