1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে আহত ও নিহত পরিবারের মধ্যে এক কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ।

  • সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪৫৬ পঠিত

মো: আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা কার্যালয়ের হলরুমে মালিক পক্ষ থেকে এ সহায়তা তুলে দেয়া হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার সাহাদাত হোসেনের সভাপতিত্বে চেক প্রদান পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাসুদ কামাল।
এ সময় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ওসি তোফায়েল আহমেদ, সীমা গ্রুপের ম্যানেজার ইফতেখার উদ্দিন রুবেল, কৃষি কর্মকর্তা মো: হাবিবুল্লাহ ও যুব কর্মকর্তা শাহ আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল বলেন, ‘বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের উপস্থিতে কারখানার মালিক মো: মামুন, জেলা ও উপজেলা প্রশাসনের মধ্যে সফল আলোচনা হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণে একমত হয়।’
তিনি আরো জানান, সিদ্ধান্ত অনুযায়ী নিহত সাতজনের পরিবারকে নগদ ১০ লাখ টাকা। যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে পাঁচ লাখ টাকা এবং আহতদেরকে দুই লাখ টাকা করে দেয়া হবে।
এছাড়াও আহত কর্মচারীর প্রত্যেকে চিকিৎসাচলাকালীন সময়ে মাসিক বেতন পাবেন এবং সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করবেন। নিহত পরিবারের সদস্যগণ চাইলে সীমা গ্রুপে চাকরির সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে নিহত ও আহত পরিবারের মাঝে চেকগুলো তুলে দেয়া হয়।
উল্লেখ্য সীতাকুণ্ডের সীমা গ্রুপের সকল প্রতিষ্ঠান নিজ এলাকায় গড়ে তুলেছেন সীমা গ্রুপের প্রয়াত এম ডি আলহাজ্ব মো: শফি সাহেব। এলাকার মানুষের কথা চিন্তা করে যোগ্যতা অনুযায়ী সীতাকুণ্ডের মানুষকে চাকুরী দিয়েছেন, সীতাকুণ্ডে শত শত মিল কারখানা থাকলে ও এক মাত্র সীমা গ্রুপে প্রায় ৭০% সীতাকুণ্ডের স্হানীয় লোক চাকরি করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট