1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

সীতাকুণ্ডে খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয় শুরু ভোক্তাদের দীর্ঘ লাইন।

  • সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৮৯ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় (ওএমএস) এর খোলা বাজারে চাউল ও আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে প্রত্যাকটি কেন্দ্রে লম্বা লাইনে নারী-পুরুষের ভিড়। গুড়ি বৃষ্টির মধ্যেও দীর্ঘ লাইন। তবে, স্বাস্থ্যবিধি মানাতে নারাজ ক্রয় করতে আসা মানুষজন। আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার সকালে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর আওতাধীন চারটি কেন্দ্রে ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে চাউল, আটা বিক্রয় শুরু হয়।সুত্রে জানা যায়, অন্যান্য উপজেলার ন্যায় সীতাকুণ্ডে ও খাদ্য অধিদপ্তর কতৃক প্রতি কেজি চাউলের মূল্য ৩০ টাকা এবং প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা মুল্য নির্ধারণ করা হয়েছে। সীতাকুণ্ড পৌরসভায় ৪জন ডিলারের তত্তাবধানে প্রত্যেকদিন প্রতিটি কেন্দ্রে ১.৫ মেট্রিক টন চাউল এবং ১ মেট্রিক টন আটা বিক্রয় করা হবে বলে জানান ইউএনও। বৃহস্পতিবার দুপুরবেলা প্রত্যাকটি ডিলারের কেন্দ্রগুলোতে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। এসময় চাউল ও আটা ক্রয়ে সাধারণ ক্রেতা-ভোক্তাদের কোনধরনের অভিযোগ রয়েছে কিনা সেগুলি যাচাই করেন তিনি। পরিদর্শনকালে কেন্দ্রে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব সামছুন্নাহার স্বর্ণা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক নাছির উদ্দিন অনিক প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, খাদ্য অধিদপ্তরের আওতায় পৌরসদরে (ওএমএসে) এর ন্যায্য মুল্যে চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে। ক্রয় করতে আসা ভোক্তাদের থেকে বেশি মুল্য এবং ওজন ঠিকমত দিচ্ছেন কিনা। এছাড়া ভোক্তাদের কোন অভিযোগ আছে কিনা তদারকি করেছি। তবে, ভোক্তারা কোন ধরনের অভিযোগ করেননি বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট