1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

সীতাকুণ্ডে ঝরনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  • সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩২ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ,
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনার পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ছরছরি (বিলাসী) ঝরনা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ হন শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর নাম এ কে এম নাইমুল হাসান (২০)। তিনি নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি কুমিরা আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ ভূইয়া জানান, নগরীর কাট্টলী এলাকা থেকে তিন বন্ধু মিলে বাঁশবাড়িয়ার ছরছরি ঝরনায় ঘুরতে আসেন। সেখানে যাওয়ার পর ঝরনায় গোসল করতে নামেন নাইমুল ও তাঁর বন্ধুরা। গোসল শেষে দুই বন্ধু ওপরে উঠে এলেও সাঁতার না জানায় নাইমুল ঝরনার পানিতে তলিয়ে যান। তাঁর বন্ধুরা নাইমুলকে উদ্ধারে সহায়তা চেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন।

কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় ঝরনার পানি থেকে মরদেহটি উদ্ধার করি। উদ্ধারের পর মরদেহটি সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের কাছে হস্তান্তর করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট