1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

  • সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩৫ পঠিত

মোহাম্মদ আলাউদ্দিন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শীপ ইয়াডে সিলিন্ডারের আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সাগর উপকূলে মাদার স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৪৫)। তিনি ওই উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে স্ক্র্যাপ জাহাজের মালামাল কিনতে মোহাম্মদ আলী ওই জাহাজভাঙা কারখানায় যান। তিনি যেখানে মালামাল দেখছিলেন, সেখানে পাশেই কিছু শ্রমিক অক্সি–এসিটিলিন শিখার সাহায্যে জাহাজ কাটছিলেন। এ সময় একটি সিলিন্ডারের মুখ থেকে পাইপ খুলে যায়। এতে গ্যাসের উচ্চ চাপের কারণে সিলিন্ডার কয়েক পাক ঘুরে মোহাম্মদ আলীকে আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হলে শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ আলীর লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।

কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক শুভঙ্কর দত্ত বলেন, শ্রমিক নিহত হওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তাঁরা ইয়াড এলাকায় পরিদর্শনে যাচ্ছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট