1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদ কর্মি অশোক দাশ আহত

  • সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১১ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অশোক দাস (৩৬) গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার পৌরসদরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত অশোক দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি “ঢাকা টাইমস” নামে একটি অনলাইন পোর্টালের সীতাকুণ্ড প্রতিনিধি।

আহত সাংবাদিক অশোক দাস জানান, সন্ত্রাসী কামরুল ও তাঁর ৮/১০জন অনুসারী নিয়ে আমাদের দোকান দখল করতে আসে। এসময় সন্ত্রাসী কামরুল ও তাঁর অনুসারীদের দোকানে প্রবেশে বাঁধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমার উপর অর্তকিত চুরিকাঘাত করে। হামলাকালে আমার আর্তচিৎকারে আমার কাকি মা রত্না দাশ ছুটে এলে সন্ত্রাসীরা তাঁকেও এ্যালোপাথারি পিটিয়ে আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি বাজার কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আহত সাংবাদিক বাদি হয়ে মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের বাসিন্দা স্বপন দাশের পৌরসদরে অবস্থিত তার একটি দোকান একই গ্রামের কামরুল ভাড়ায় নেয়। কিন্তু অনেক বছর দোকান ভাড়া পরিশোধের পর হঠাৎ করে জাল দলিল বানিয়ে কামরুল স্বপনের দোকানের জায়গাটি খরিদ করে নেয় বলে ভাড়া দেয়া বন্ধ করে দেয়। স্বপন এই দলিলকে জাল দাবী করে আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো (পিআইবি)কে তদন্ত করার জন্য নির্দেশ দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট