1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

সীতাকুন্ডে ডাকাত দলের ৩ সদস্য আটক

  • সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১০৮৫ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রামঃ

সীতাকুন্ড মহা সড়কে রড মেরে গাড়ি থামিয়ে ডাকাতি করার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ২টর সময় উপজেলাধীন বাড়বকুণ্ড বাজার সংলগ্ন মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

এ সময় ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, রড মেরে ট্রাক থামিয়ে ডাকাতি করছে একদল ডাকাত। একজন ট্রাক চালক থেকে খবর পেয়ে কৌশলে একটি ট্রাকের পেছনে ধীরগতিতে গাড়ি চালাতে থাকে পুলিশের একটি দল।

বাড়বকুন্ড বাজার সংলগ্ন মহা সড়কের কাছে গেলে সামনের ট্রাকটিতে রড মারলে ট্রাকটি দাঁড়ালে পাঁচ জন ডাকাত ট্রাকে ডাকাতি করতে আসে।

পুলিশ তাদের ধাওয়া করে তিন জনকে আটক করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট