1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধ্যমপাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান,আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম-১১ আসনে ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন (আকাশ) চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন,নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ বার্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক চন্দনাইশে হাশিমপুর ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে উঠান বৈঠক চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন থামছেই না সংকট উত্তরণে কোন পথে সমাধান? -আলমগীর আলম। সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত লাইনে নয়, লগইনে ভোট: তরুণদের চোখে আগামীর নির্বাচন – সৈয়দ মিয়া হাসান নির্বাচনে রাজনৈতিক দলের ইশতিহার বাস্তবায়ন কতটুকু? -আলমগীর আলম। দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৫তম ১০ পৌষ খোশরোজ শরিফ পালিত চল্লিশ হাজার এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার বিতরণ

  • সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ পঠিত

 

বিশ্ব সমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর প্রপৌত্র ও মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) ৯৫তম মহান ১০ই পৌষ খোশরোজ, মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলে ভিন্ন আবহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলের উদ্যোগে খোশরোজ শরিফের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল বা’দে ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খত্মে কুরআন, জিকির-আজকার, মিলাদ ও মোনাজাত। বিশেষ কর্মসূচির মধ্যে ছিল, চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা যথা মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলি, আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া এবং লোহাগাড়া এলাকাধীন ৭ শত এতিমখানা ও হেফযখানার ৪০ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর দেশ-বিদেশে অবস্থিত ৭ শতাধিক শাখা কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় এবং খানকায় মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৫তম ১০ই পৌষ খোশরোজ শরিফ পালন করেছেন। এদিন গাউসিয়া হক মন্জিলে আশেক-ভক্ত-জায়েরীনের সমাবেশের সুযোগ ছিল না।
উল্লেখ্য যে, ১০ই পৌষ খোশরোজ শরিফের দিন গাউসিয়া হক মনজিলের ঐতিহ্য অনুসারে সকল প্রকার হাদিয়া গ্রহণ বন্ধ থাকে। এবার ভিন্ন আবহে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলাধীন ৭ শত এতিমখানা ও হেফযখানার ৪০ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণের মধ্য দিয়ে খোশরোজ শরিফ উদযাপিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট