1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্মৃতিচারণের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন মেয়র আবু সুফিয়া কামাল: আমাদের হৃদয়ের মমতাময়ী আলোকশিখা ​-লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

“হজ্জ্ব পালন করি”- মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৬৯৫ পঠিত

“হজ্জ্ব পালন করি”

– মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

হজ্জ্ব পালন ফরজ জানি
আল্লা’র পঞ্চম বিধান
জীবনে একবার পালন
আছেন যা’রা সামর্থ্যবান।

সামর্থ্যবান অর্থে আর
সুস্থ দেহে যাহারা
আল্লার ঘর তাওয়াফ করিতে
হাজির হইবেন তাহারা।

‘লাব্বাইক’ আল্লাহুমা ‘লাব্বাইক’
‘লাব্বাইক’ লা-শারিকা ‘লাব্বাইক’
জিকিরে মুখরিত হাজীগণ
পবিত্র হইবেন তিনি নিষ্পাপ তখন।

ইহরাম বাঁধিতে হইবে
আয়েশা মসজিদ থেকে
হজ্জ্ব/ ওমরা’র উদ্দেশ্যে
যাইবে হেরেমের পাশে।

তাওয়াফ করিবেন কা’বা
মোট সাত বার
হযরতে আস্ওয়াদে
চুমিবে একবার।

তাওয়াফ শেষে মনোনিবেশে
মাক্বামে ইব্রাহিমের পাশে
দুই রা’কাত নফল নামায
আদায় করিবে মিলেমিশে।

সাফা মারওয়া ‘সায়ি’ করে
আখেরি মুনাজাত সারি
কবুল করুন মাওলা আপনি
আমরা তাওবাহ্কারী।

‘মিনা’তে অবস্থান করা
সকল হাজীর কাজ
কষ্ট হইবে সেথায়
তাতে নাহি ভয় নাহি লাজ।

আ’রাফাতের ময়দানেতে
তাওবাহ্ কবুল হয়
সকল হাজী সাহেব সেথায়
যাইবেন নিশ্চয়।

মুজদালিফায় সকল হাজীর
একরাত্রি যাপন
খোলা আকাশের নীচে সবাই
করিতে সাধন।

কংকর নিক্ষেপ শেষে
মাথা করিবেন মুন্ঠণ
কুরবানী দিতে হইবে
পালাবে শয়তান।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট