1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

“হযরত শাহ্ জালাল (রহঃ)” – মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৪ পঠিত

“হযরত শাহ্ জালাল (রহঃ)”

– মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

ইসলাম প্রচারে হিযরত করলেন
শাহ্ জালাল ইয়েমেনী
তিনশত ষাটজন ওলী ছিল তাঁর সাথে
ইতিহাসে তা জানি।

দিল্লীতে গেলেন যখন তিনি
খাজা নিজাম উদ্দিনের দরবারে
দাওয়াত কবুলে খাজা তাঁকে
একজোড়া কবুতর দান করে।

‘মানত’ করেছিল বোরহান উদ্দিন
পুত্র সন্তান জন্ম নিলে
কুরবানী করবেন একটি গরু
এই ছিল তার দীলে।

বোরহান উদ্দিনের গরুর
এক টুকরা মাংস নিল চিলে
রাজা গৌর গোবিন্দের বাড়ির
গেটে তা দিল ফেলে।

গৌর গোবিন্দ তখন বাংলায়
গরু কুরবানী নিষেধ ছলে
বোরহানের শিশু পুত্রকে
নির্মমভাবে হত্যা করে ফেলে।

বোরহান উদ্দিন দিল্লীর সুলতানের নিকট
অভিযোগ দিলে
খাজা ইলিয়াস শাহের পুত্র
সিকান্দার শাহ্ যুদ্ধে গেল চলে।

সেনাপতি নাসির উদ্দিনও
সেই যুদ্ধে যোগ দিলে
শাহ্ জালালের নিকট থেকে
জয়ের পরামর্শ মিলে।

গৌর গোবিন্দের চক্রান্ত তাঁকে
করতে পারেনি রোধন
সকলে জায়নামাজে ভর করে
সুরমা নদী পার হন।

টেকের ঘাটে ঠেকলো তাদের
জায়নামাজের তরী
গৌর গোবিন্দ বুঝে গেল
পরাজয়ের আর নয় দেরী।

আত্মসমর্পণ করে গৌর গোবিন্দ
করল ছলচাতুরি
প্রাণের ভয়ে পলায়ন করল
ছাড়ল রাজ বাড়ি।

সিকান্দার শাহের হাতে দিলেন
রাজ্য শাসনের ভার
হযরত শাহ্ জালাল(রহঃ) করলেন
শুধুই ধর্ম প্রচার।

বাংলাদেশের সিলেট জেলায়
শায়িত আছেন তিনি
লাখো ভক্ত জিয়ারতে আসে
তাঁহার মাজারখানি।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট