1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর। গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হলেন আবুল মনসুর সওদাগর বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝু’লন্ত মরদেহ উদ্ধার পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়

“হ্যালো ছাত্রলীগ” চট্টগ্রাম’র মশক নিধন কর্মসূচী।

  • সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

এই করোনা কালীন সময়ে ডেংগু আরেকটি ভয়াবহ রোগ। সম্প্রতি মশার উপদ্রব প্রচুর পরিমানে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ খুবই শঙ্কার মধ্যে জীবন যাপন করছে। তদুপরি বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে হ্যালো ছাত্রলীগ, চট্টগ্রাম’র পক্ষ থেকে সংগঠনের মুখপাত্র এম.মিয়াজী মাহফুজ আলম তোহার নেতৃত্বে নগরীর শেরশাহ কলোনীতে মশক নিধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির গাজী, বায়েজিদ বোস্তামী থানা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী কামরুল, খাগড়াছড়ি জেলার অন্তর্গত গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জামিউল জিসন, শেখ রেজাউল আলম সাকিব, মোহাম্মদ রহমান, মোহাম্মদ ইমন, সুমন প্রমুখ। হ্যালো ছাত্রলীগ, চট্টগ্রাম’র মুখপাত্র এম. মিয়াজী মাহফুজ আলম তোহা বলেন, স্থানীয় হাসপাতাল গুলোতে ক্রমান্বয়ে ডেংগু রোগীর সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় মশক নিধন কার্যক্রম অবশ্যম্ভাবি হয়ে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা হ্যালো ছাত্রলীগ, চট্টগ্রাম’র পক্ষ থেকে মশক নিধন কর্মসূচীর আয়োজন করেছি। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিক মশক নিধনের কর্মসূচী করলেও তারা শুধু মাত্র ড্রেন, খাল ও ডাস্টবিনেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। তাই আজ আমাদের প্রধান টার্গেট ছিল স্থানীয় বাসিন্দাদের আঙ্গিনা। সর্বশেষ, তিনি সকলকে মশক নিধনে সচেতন হওয়ার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট