1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

৪র্থ পর্যায়ে রাজারহাট উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন

  • সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭১৪ পঠিত

মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা:

সারাদেশের ন্যায় ৪র্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ।

এর আগে বঙ্গবন্ধু কন‍্যা ভার্চুয়ালি ভাষণ দেন। ভাষণে ইসলামের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকায় নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরে তাসনিম।
রাজারহাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।

রাজারহাট উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান মন্ডল সাবু।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজারহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ এর অধ্যক্ষ সাজেদুল ইসলাম চাঁন,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন ,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও মুসল্লীবৃন্দগণ ।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩ তলাবিশিষ্ট মসজিদের নামাজের ব্যবস্থা ছাড়াও থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে নারী ও পুরুষের জন্য পৃথক ওজুখানা ও নামাজ আদায়ের সুবিধা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও হজ গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম ও মোয়াজ্জিন প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হেফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা রাখার ব্যবস্থাসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-
কর্মচারীদের অফিসের ব্যবস্থা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট