আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
"লেগে থাকবো সৎভাবে, স্বপ্নজয় আমাদের হবে"—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় আনোয়ারা উপজেলার দোহা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক পর্বের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল কবির ও সহ-সভাপতি শাকিল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ের ডাক মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ফ্রেশ অ্যান্ড সেইফ-এর ব্যবস্থাপনা পরিচালক আর.এস.এম. নিজাম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুঁইদণ্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সোহেল উদ্দিন সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
জনাব অলি আহমেদ সাংবাদিক রূপন দত্ত, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, এবং শেখ আব্দুল্লাহ।