1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত আশার আলো মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক বার্ষিক মিলনমেলা আলোচনা সভা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ

আমতলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২২২ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৭নং আমতলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৪ আগস্ট) সকালে মাহিল্যা যুব সংঘ ক্লাব কক্ষে আমতলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত আলোচনা সভায় ৩৭নং আমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজনু’র সঞ্চালনায় আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মোঃ সোলাইমান মিয়া।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুল হাকিম,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ছিদ্দিক আলী, উপজেলা বিএনপির সদস্য মোঃ সেলিম জাবেদ ও আমতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মাদক, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ চাই,সমাজ চাই, একেকটা বিএনপির কর্মী চাই, যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে ঠাই নেই, আমরা সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়তে চাই।

‎আলোচনা সভার শেষে ৩৭নং আমতলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট