নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি-২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রকৌশলী মো. পারভেজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, শাহরিয়ার রাব্বি, সাকিব রহিম, মোহাম্মদ ইয়াসিন ও মোস্তফা ওসমান।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মানসম্মত শিক্ষা, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তুলতে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।