স্টাফ রিপোর্টার:
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত ‘Applied AI: Exploring U.S. Innovation in Research, Education, and Business’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ শেষে সনদ অর্জন করেছেন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, লেখক ও কনটেন্ট ক্রিয়েটর এম.এইচ. সোহেল। কর্মশালা শেষে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের ভিজিটিং অধ্যাপক ড. শাহাদাত হোসেন এম.এইচ. সোহেলের হাতে সনদ তুলে দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, শিক্ষা ও ব্যবসায় যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়।