সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়।
ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কাগজপত্র তুলে দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় মাসুদুর রহমান দিপু।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর সকলের আন্তরিক সহযোগিতা, মতামত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি কার্যকরী ও শক্তিশালী কমিটি গঠন সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি চট্টগ্রামের সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় চেয়ারম্যান মাসুদুর রহমান দিপু বলেন,
“সাংবাদিক সমাজের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করবে। নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।”
নবনির্বাচিত সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন,
“আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সক্রিয় সংগঠন গড়ে তুলতে কাজ করবো। সাংবাদিকদের যেকোনো সমস্যা ও অধিকার আদায়ে ইউনাইটেড প্রেস ক্লাব সব সময় পাশে থাকবে।”
সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন,
“সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নেব। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম ভবিষ্যতে সাংবাদিক সমাজের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠবে।