সামাজিক ও মানবাধিকারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (AWCRF)-এর চট্টগ্রাম মহানগর শাখার যুব সমন্বয়ক (Youth Coordinator) হিসেবে আইভি রহমান-কে মনোনীত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা, যুব সমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নে তাঁর নিষ্ঠা ও কর্মদক্ষতাকে বিবেচনায় নিয়ে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।
নবনিযুক্ত যুব সমন্বয়ক আইভী রহমান বলেন, “এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”
এদিকে, সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, আইভী রহমানের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর শাখার কার্যক্রম আরও গতিশীল হবে এবং নারী ও শিশু অধিকার সুরক্ষায় নতুন মাত্রা যোগ হবে।
উল্লেখ্য, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা দীর্ঘদিন ধরে নারী ও শিশু অধিকার, শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।