1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত 

ওমানে হৃদরোগে প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

  • সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৩২ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম কধুরখীল ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ ইলিয়াস (৪২) ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ ইলিয়াসকে ওমানের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ ইলিয়াস মুয়াজ্জিমপাড়ার মো. ইদ্রিস সওদাগরের ছেলে। সে পেশায় ব্যবসায়ী ছিলেন। চার বছর ধরে ওমান প্রবাসে থেকে নিজের ব্যবসা পরিচালনা করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মামাসহ আত্মীয়-স্বজন যারা ওমানেই অবস্থান করছেন তারা তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন।

তার চাচা সৈয়দ কামাল জানান, আমরা আজ সকালে জানতে পারি হঠাৎ অসুস্থ হওয়ায় ওমানের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট