ঢাকা, ১৪ মার্চ ২০২৬: রমজানের পবিত্র মাসে আত্মশুদ্ধি ও মানবাধিকারের প্রতি সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে একটি আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। বিশিষ্ট চিত্রনায়ক ওমর সানি এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীসহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।
প্রফেসর ড. আসিফ মিজান তার বক্তব্যে বলেন, "মানবাধিকারের চর্চা আমাদের পরিবার, সমাজ এবং চারপাশ থেকেই শুরু করতে হবে। আমরা প্রতিদিন অচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করছি এবং পরিবেশ ধ্বংস করছি। সকলের ব্যক্তিগত মর্যাদাকে সম্মান করতে হবে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।" তিনি রমজানের আত্মশুদ্ধির সঙ্গে মানবাধিকারের যোগসূত্র তুলে ধরেন। চিত্রনায়ক ওমর সানি মানবাধিকার রক্ষায় সাংস্কৃতিক মাধ্যমের ভূমিকা তুলে ধরেন এবং রবি চৌধুরী গানের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়ানোর আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মহি উদ্দিন আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী তাবিজ ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গাজী সালাউদ্দিন তানভীর, চট্টগ্রাম মহানগর সভাপতি শেখ নওশেদ জামিল, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান, জাতীয় যুব শক্তির সংগঠক শাহাদাত মঞ্জু, এনসিপির যুগ্ম আহ্বায়ক কাজী ফখরুল ইসলাম, মতিঝিল থানা আহ্বায়ক কাজী সোহেল ও এডভোকেট মিঠুন শাহা এবং বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দও অংশ নেন।