1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

কবিতাঃ বর্ষায় নিমন্ত্রন – কনক কুমার প্রামানিক

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮২০ পঠিত

বর্ষায় নিমন্ত্রন

 

কনক কুমার প্রামানিক
বর্ষাকালের বাদলা দিনে এসো মোদের বাড়ি
কুটুম্বিতায় মন ভরাবো দেবো না যে ছাড়ি।
বাঁশ বাগানের শীতল ছায়া দিবো গায়ে মেখে
সর্বক্ষণ রাখবো সাথে যাবোনা একা রেখে।
আষাঢ় মাসের বড় বেলা সময় দিবো বেশী
রাতের বেলা সঙ্গী হবে দূর আকাশে শষী।
কথায় কথায় মন ভরাবো সারা নিশি ভর
আপন ঘরে ফিরেও যেন ভেবো নাকো পর।
মাচাতে বসিয়ে দেবো গাছের শীতল হাওয়া
রাখো যদি নিমন্ত্রণ হবে অনেক পাওয়া।
বাড়ির গাছে আম কাঁঠাল তৃপ্ত হবে মন
আপ্যায়নে ভুল হবেনা থাকবো সারাক্ষণ।
মাঠের তাজা সবজি আর পুকুরে ধরা মাছ
কালো গরুর দুধ খেলে মিটবে তোমার আশ।
পাখির গানে জাগবে, ভোরের আলো ফুটলে
অনেক খুশি হবো যে এমন কুটুম জুটলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট