1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে বান্দরবান নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

কবিতাঃ সেই আমি- জোয়াইরিয়া বিনতে আজিজ

  • সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ৯৭২ পঠিত

সেই আমি
জোয়াইরিয়া বিনতে আজিজ

আমি সেই গোধূলি বেলার আলো,
কৃত্রিম সুতোয় আঁকা পথের কল্পনা বেসেছি ভালো।
আমি সেই রাঙা ফুলের সুবাস,
একান্ত কোনো গল্প হওয়ার দোটানায় বসবাস।

আমি নদীতট জুড়ে খেলে যাওয়া ঢেউ,
হাজারও নৌকো;গলুই তলে ঘোমটা টানা কেউ।

আমি সহসা বাতাসে লেখকের উষ্ণ আলিঙ্গন,
কবি হয়ে ওঠা এই সকাশে শিমুলের অঙ্গণ।

আমি বসন্ত আনয়ন করা শীতল কণ্ঠে গান,
মৃদুমন্দ সমীরণ আর বাতায়নের আহ্বান।

আমি রোমাঞ্চিত হয়ে গগনচুম্বী চন্দ্রনাথ,
সীতা পাহাড়ের গায়ে লেগে থাকা তুলোর মতো আর্তনাদ।

আমি ঘন্টা ধরে চুম্বনে কারে বানিয়েছি বিপ্লবী,
বীরকে কতটাই বা পেয়েছি অসহায় এ কবি!

আমি কাটা পাহাড়ি,ঢালু রাস্তায় নীলচে শাড়িতে,
সাথে গোড়ালী তোলা প্যান্টে হাঁটে পা, নয়তো গাড়িতে!

কখনোবা আমি চশমার আড়ালে স্বপ্নের আঁড়চোখে,
জয়বাংলার পাদদেশ টা লালচে সূর্য ঢাকে!

কখনোবা আমার মনের চোখ কাঁচা-পাকা দাড়ির ফাঁকে,
অপরাজেয় বাংলা এখানে এসেছে হাতছানি দিয়ে ডাকে!

শিক্ষার্থী: আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট