1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

কোতোয়ালি থানা ছাত্রলীগের পথ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৮৭ পঠিত

অস্মিত চক্রবর্তী অমিতঃ

চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২১ আগষ্টে গ্রেনেড নিক্ষেপ করে হত্যা চেষ্টা ও ১৭ আগষ্টে সিরিজ বোমা হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের ফাঁসীর দাবী ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে নগরীর কাজির দেউড়ির মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করে কোতোয়ালি থানা ছাত্রলীগ।

কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বিপ্লবী বক্তব্যে বলেন, জিয়া কুলাঙ্গার সন্তান তারেক জিয়ার প্রত্যক্ষ মদদে ২১ আগস্টে গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট বিএনপি-জামায়াত সরকারের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা হয়েছে। স্বাধীণতা বিরোধী যুদ্ধাপরাধীদের সমর্থন-আস্ফালন বিএনপি জামায়াত জোট সব সময় এই কোতোয়ালি থানা এলাকা কাজির দেউড়িতে করা হয়। যা কোতোয়ালি থানা ছাত্রলীগ কোন ক্রমেই আগামীতে হতে দেবে না।

এর আগে, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নগরীর প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে কাজির দেউড়ি মোড়ে পথ-সভার মধ্য দিয়ে কর্মসূচীটি শেষ হয়।

এতে আরও উপস্তিত ছিলেন থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ কোতোয়ালি থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট