1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

কোতোয়ালীতে সাজা এড়াতে পলাতক মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ কোতোয়ালী থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন রুবি আক্তার ওরফে মুন্নি নামে এক নারী মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী।

পুলিশ সূত্রে জানা যায় কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ জাকের হোসেন এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে কোতোয়ালী থানা এলাকার সিনেমা প্যালেস সংলগ্ন এলাকা থেকে সাজা ওয়ারেন্টভুক্ত আসামী রুবি আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবি আক্তার ওরফে মুন্নি স্বামী মোহাম্মদ সাজু পিতা পেয়ার মোহাম্মদ এবং মাতা মরহুম মনোয়ারা বেগম। তার বাড়ি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায়।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নম্বর ০১ (৫) ১৬ এর মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। উক্ত মামলার জিআর নম্বর ২৬৩ ১৬ এবং টিআর নম্বর ৫২৭ ১৬। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারে গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক নির্মূলে সিএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট