চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের ২০২৬- ২০২৮ এর দ্বি-বার্ষিক নির্বাচনে ঐক্য পরিষদ মনোনীত খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেম এর নির্বাচনী গণ সংযোগ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর তিন পোলের মোড় কাদের টাওয়ার ইলেকট্রিক মার্কেটের সামনে থেকে শুরু হয়। কাদের টাওয়ার এর ব্যবসায়ীদের সার্বিক ব্যবস্থাপনায় গণসংযোগে সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্য ও ভোটার বৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রিক মার্কেটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইলেকট্রিক ব্যবসায়ী, ভোটার ও নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের বিগত সময়ের নির্বাচনে পর পর দুইবার সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ আবুল কাশেম ভাই এবং চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একজন অমায়িক নিরহংকারী ও মানবিক ব্যক্তিত্ব এবং আপামর ব্যবসায়ী সমাজের আন্তরিকতা ও ভালোবাসায় ধন্য আলহাজ আবুল কাশেম ভাই সমিতির সভাপতি নির্বাচিত হলে সম্মানিত ব্যবসায়ী ও ব্যবসায়ী গ্রুপের উন্নয়ন সহ চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের বিভিন্ন সমস্যা তড়িৎ সমাধান হবে বলে আমরা আশাবাদী।
আলহাজ্ব মোঃ আবুল কাশেম চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন ছাড়াও চট্টগ্রাম ইলেকট্রিক্যাল ইমপোর্টার্স ফোরাম চট্টগ্রাম এর আহ্বায়ক,, কাদের টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি,, মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি,, জাতীয় সাপ্তাহিক মানবাধিকার চিত্র পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক,, মাদার তেরেসা ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক সহ বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও মানবিক সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে মানব কল্যাণে অবদান রেখে মানবিক ব্যক্তিত্ব হিসাবে সুপরিচিত।
গণসংযোগ কালে খেজুর গাছ প্রতিক এর সভাপতি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম নগরীর সেন্ট্রাল মার্কেট সহ বিভিন্ন ইলেকট্রিক মার্কেটে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভোটারদের সাথে কুশল বিনিময়, দোয়া কামনা এবং খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।