বোয়ালখালী প্রতিনিধি:
গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বোয়ালখালী পৌরসভার সভাপতি আবুল মনসুর সওদাগর।
রোববার (২৬ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলম মনজুর স্বাক্ষরিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে পটিয়া উপজেলার এম মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক এবং চন্দনাইশ পৌরসভার মোহাম্মদ মোরশেদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আবুল মনসুর সওদাগর বলেন, ‘গাউছিয়া কমিটি বাংলাদেশ একটি মানবিক সংগঠন। এ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। আল্লাহ আমাকে মানবসেবায় আরও বেশি আত্মনিয়োগ করার সুযোগ করে দিয়েছেন। সবার সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করব।’
আবুল মনসুর সওদাগর এর আগে নিষ্ঠা ও সততার সঙ্গে গাউছিয়া কমিটি বাংলাদেশের বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বোয়ালখালী পৌরসভা শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন।