প্রেস বিজ্ঞপ্তি ::
সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া-মমতাজুল হক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রমোতেস বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর, শিল্পপতি, শিক্ষানুরাগী ও বাশার গ্রপের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী, স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সন্মানিত সভাপতি আবদুল্লাহ আল মাসুম, দাতা সদস্য আবদুল্লাহ আল মাসুদ , বাঁশখালী উপজেলার দুর্নীতি কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বাশার গ্রুপের জিএম এডভোকেট জসিম উদ্দিন, একাডেমিক অফিসার মাওলানা দিদার রশিদ প্রমুখ। পরে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ে সব শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৬ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।