বোয়ালখালী প্রতিনিধি :
গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী অপপ্রচার এবং নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল।
সোমবার (১৫ জুন) সকালে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মিছিলে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদল নেতা আজিজ উল হামিদ সম্রাট। এ সময় উপস্থিত ছিলেন তাসিন, সাকিব, সালমান, ইমন, জিহান, বুরহানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গুম ও অপহরণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে ‘নাটক’ সাজিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং প্রকৃত ভুক্তভোগীদের কষ্টকে উপহাস করার শামিল। একই সঙ্গে নারী নির্যাতন ও সামাজিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা দেশবিরোধী অপপ্রচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।