বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন এর উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানার তত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা,দোয়া,মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহিদা আক্তার জাহান,সাবেক চপই জিএস ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার হাসমত আলী ও যুবনেতা আব্দুল করিম ইমন প্রমুখ।
কেক কেটে শেখ রাসেলের ৬৩ তম জন্মদিন পালন করা হয়।বঙ্গবন্ধু, তার পরিবার ও শেখ রাসেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়। সভার শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
আর শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।