1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ) ‘র সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৫৮৬ পঠিত

অস্মিত চক্রবর্তী অমিতঃ

চট্টগ্রামের সরকারি/বেসরকারী বিশ্ববিদ্যালয় ও আইন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জনকারী, বিজ্ঞ আইনজীবী ও শিক্ষানবীশ আইনজীবীদের ঐক্যবদ্ধ ও কল্যানমূলক অরাজনৈতিক সংগঠন চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ)’র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৩ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান গত ১৪ আগষ্ট’২৩ সোমবার, বিকাল-৪ টায়, চট্টগ্রাম কোর্ট বিল্ডিংস্থ আইনজীবী ভবণের হিলটপ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এডভোকেট মাকসুদুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম বজলুর রশিদ মিন্টু, সাবেক সভাপতি এড. মোঃ এনামুল হক, চট্টগ্রাম মহানগর পি.পি এড.আবদুর রশিদ, সি.এল.জি.এ’র প্রধান উপদেষ্টা ও স্পেশাল পি.পি এড.মেজবাহ উদ্দিন চৌধুরী, চ.জে.আ.সমিতির সহ-সভাপতি এড.আবদুল হক, সি.এল.জি.এ’র উপদেষ্টা এড.আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, এড.ফয়েজ উদ্দিন চৌধুরী, এড.শহীদুল আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.জাফর ইকবাল মিন্টু, এড.মাহাবুবুল আলম, এডভোকেট টি.আর খান,এড.সুব্রত শীল রাজু, এড. রাশেদুল ইসলাম রাশেদ, এড.আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান, শফিউল আলম টিপু, সৈয়দ মাহমুদুর রহমান মামুন,এড.মোহাম্মদ হাসান, উপ-কমিটির আহবায়ক এড.কামাল উদ্দিন খাঁন,যুগ্ম আহবায়ক এড.শাওন বনিক, সদস্য সচিব এড.এনায়েতুল করিম সদস্য এড.এমরান হোসেন প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কেটে ও নতুন সদস্যদের সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। যা আগামী ৩০/০৮/২০২৩ ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং আগ্রহীরা সদস্য সংগ্রহ উপ-কমিটির নিকট থেকে সদস্য ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট