1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি আস্থা, একটি সম্ভাবনা। সীতাকুণ্ড অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযানে বাল্কহেড জব্দ, আটক চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র ইফতার মাহফিল সম্পন্ন অ্যাডভোকেট ফরিদা আকতার সংরক্ষিত নারী আসনে এমপি প্রত্যাশী দুবাইয়ে রমজানের ২৬ জন প্রবাসী ভিক্ষুককে গ্রে’প্তা’র করেছে পুলিশ। ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল বাঘাইছড়ির চৌমুহনী–হাজীপাড়া সড়কে বিদ্যুতের খুঁটি নেই, চরম ঝুঁকিতে ব্যবসায়ীরা সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট

  • সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ পঠিত

 

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পৌন পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ড সেন বাড়ি (জোয়ারা) বদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একদল ডাকাত এলাকায় হানা দেয়। তারা কয়েকটি বাড়ির গোয়ালঘরে ঢুকে গরু লুট করার চেষ্টা করে। এ সময় চন্দন দের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে ডাকাতেরা তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ বলেন, চন্দন দের গোয়ালঘরে তিনটি গরু ছিল। ডাকাতেরা একটি গরু নিয়ে যায়। পাশাপাশি পাশের আরেকটি গোয়ালঘর থেকেও দুটি গরু লুট করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নিহত চন্দন দে ও পাশের বাসিন্দা নিতাই দের বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় ডাকাতের দল।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট