জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
মহান ভাষা আন্দোলনে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ সদর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে থানা রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল কবির, সাবেক কাউন্সিলর ও সংগঠক ইঞ্জিনিয়ার আবুল কালাম, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবার, বরমা ইউনিয়ন বিএনপি নেতা মুরিদুল আলম বাবুল, যুবনেতা মো. ইমরান, মো. নাছির, মো. সুমন, কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবনেতা এম. নোমান শিবলী, বরমা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ।কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।