চন্দনাইশ প্রতিনিধি:-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চন্দনাইশ সদর জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক মাস্টার নুরুল আলম, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, শহীদুল ইসলাম, যুগ্ন সম্পাদক আরফাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মনজুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদের হোসেন, প্রচার সম্পাদক সবুজ মৃধাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের ইতিহাস বহন করে। শহীদদের এই ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।