1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্নীতি, সন্ত্রাসমুক্ত করে আধুনিক মডেল আসনে রূপান্তর করা হবে: চট্টগ্রাম ১৪ নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ চন্দনাইশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আনোয়ারা উপজেলায় আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদ সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ১৮ লক্ষ টাকার সিগারেট, মোবাইল ও বিউটি ক্রিম জব্দ খোলা চিঠি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পূর্বাশার আলো’র সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলে বক্তারা: রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য কুরআনের আলোকে অপশাসন ও জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ

চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে শতাধিক  শিক্ষার্থীকে সংবর্ধনা

  • সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সবুজ বাংলা ব্লাড ব্যাংকের উদ্যোগে সদ্য এসএসসি ও  সমমনা পরীক্ষায় উর্ওীর্ন (GPA-5) প্রাপ্ত শতাধিক  শিক্ষার্থীকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৮জুলাই(সোমবার) সকাল ১১:০০  টায় চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ” সবুজ বাংলা ব্লাড ব্যাংকের”উদ্যোগে  শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজমুকুট কমিনিউটি সেন্টারে  জমকালো আয়োজনে, মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সবুজ বাংলা ব্লাড ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা মো: মিজানুর রহমান  মল্লিক এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোঃ মনির হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রিয়বত চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিলউদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাএ শিবিরের সাবেক সভাপতি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী
মোঃ আনোয়ার হোসেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের   আইনজীবী এ্যাডভোকেট ফুয়াদ ইসলাম, চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জীবন আশরাফ চৌধুরী,বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার  সভাপতি সমীর চন্দ্র কর্মকার, যুগ্ন- সাধারণ সম্পাদক বাবু গণেশ কুড়ি, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, ইংলিশ লার্নিং হোম এর পরিচালক মোঃ সুমন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিগণ শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাফল্য কামনা করেন, মানবিক ও মূল্যবোধ নিয়ে জীবন গড়ার পরামর্শ দেন। পাশাপাশি সামাজিক কার্যক্রমে নিজেদের যুক্ত করার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা  ক্রেস্ট, নগদ অর্থ ও সবুজ বানায়নের লক্ষ্যে সকলের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট