আমিনুল হক রিপনঃ
'শিক্ষা, ঐক্য, মুক্তি'—এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে চলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'-এর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১১ মে ২০২৬ তারিখে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংগঠনটির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাহির আলম-এর সুপারিশক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আংশিক কমিটিতে আব্দুল বাছির নাঈমকে আহ্বায়ক ,আব্দুল্লাহ আল কাফিকে সদস্য সচিব ও মুহাম্মদ মঈন উদ্দীনকে মুখ্য সংগঠক করা হয়, উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয় ওমর ফারুক ও মোহাম্মদ নকিবুল ইসলামকে,সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয় রাকিব আহমেদ ও মোহাম্মদ আজমগীরকে।

নবগঠিত এই কমিটির বিষয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় এক বার্তায় বলেন, "জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিশ্বাস করি, 'শিক্ষা, ঐক্য, মুক্তি'র আদর্শকে বুকে ধারণ করে এই কমিটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে এবং ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ভিশন বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আশা করছি, নির্দেশনানুযায়ী তারা নির্ধারিত সময়ের মধ্যেই একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে সক্ষম হবে।"
বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।