1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিও জেলা ৩১৫-বি৪ আয়োজিত লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট অনুষ্ঠিত চন্দনাইশে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুইজন

  • সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ পঠিত

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুইজন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী আরকান সড়কে মিনি ট্রাকের সাথে মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার এন মোহাম্মদ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার পশ্চিম গোমদন্ডী ৮ নং ওয়ার্ড বন্দে আলী তালুকদারের বাড়ীর মুহাম্মদ আবু বক্করের ছেলে মোহাম্মদ জাবেদ (২৫), পশ্চিম গোমদন্ডী ৮ নং ওয়ার্ড শনিরো বাড়ীর কালু মিয়ার ছেলে মুহাম্মদ মাহবুব আলম (২৮) । জাবেদ গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি আছে বলে জানান আহতের বাবা আবু বক্কর।

প্রত্যক্ষদর্শী জানায়, পটিয়ার অভিমুখী একটি বেপরোয়া গতির মিনি ট্রাকের (ঢাকা মেট্রো ম ৫৪-০০৯২) সাথে ফুলতলের দিকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ছিটকে পড়ে গিয়ে আহত হয়। এতে জাবেদের মাথায় গুরুতর ইনজুরি হয়।

দুর্ঘটনায় আহত হওয়া জাবেদ নামের একজনকে জরুরি বিভাগে আনলে তার মাথা গুরুতর ইনজুরি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা. উম্মুল খাইর মারজান।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট