1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

ডাক বাংলা প্রকাশনী’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীও লেখক সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
ডাক বাংলা প্রকাশনী’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রোজ শুক্রবার দুপুর ০২.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত সিরাজুল ইসলাম লেকচার হল, লেকচার থিয়েটার ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত এবং থিম সং পরিবেশন করার পর ডাক বাংলা প্রকাশনী’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। “পাঠক ও লেখকের আস্থায় অবিচল……” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নিজামী, কবি, গবেষক, সংগঠক, প্রাবন্ধিক, কলামিষ্ট, বহুগ্রন্থ প্রণেতা, বহু ভাষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও সম্পাদক, দৈনিক দেশজগত; ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, সংগঠক, শিক্ষাবিদ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিএম (আইন), পূবালী ব্যাংক পিএলসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. আব্দুল মান্নান, লেখক ও শিক্ষানুরাগী; হাসিনা আনছার, লেখক, সম্পাদক, রন্ধনশিল্পী, নারী উদ্যোক্তা, উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব; হাসিনা মমতাজ হাসি, কবি, লেখক, গীতিকার, পুঁথি সম্রাজ্ঞী, আবৃত্তিকার ও অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জায়েদ হোসাইন লাকী, সভাপতি, ঢাকা সাহিত্য পরিষদ; অধ্যক্ষ গাউছ-উর রহমান, কবি, লেখক, শিক্ষক, সাংবাদিক ও সংগঠক; অধ্যাপক মোঃ শাহজাহান শাজু, কবি, লেখক, শিক্ষক, মোটিভেশনাল স্পিকার ও সংগঠক; জহিরুল হক বিদ্যুৎ, কবি, আবৃত্তিকার ও সংগঠক; সৈয়দ তৌফিক কামাল, কবি, গীতিকার, আবৃত্তিকার ও সংগঠক; গোলাম শাহরিয়ার কবির, লেখক, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী; মিডিয়া, সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. আ ন ম এহছানুল মালিকী, লেখক, কথাসাহিত্যিক ও সেকশন অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ ম দেলোয়ার জাহান, কবি, গবেষক, সাহিত্যিক, সংগঠক, শতাধিক গ্রন্থের প্রণেতা, স্বত্বাধিকারী ও প্রকাশক, ডাক বাংলা প্রকাশনী। পুরো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা রেখা, কবি, শিক্ষক, সংবাদ পাঠক, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক; তানিয়া পারভীন তামান্না, কবি, রন্ধনশিল্পী, নারী উদ্যোক্তা, উপস্থাপক ও সংগঠক। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ শফিকুল ইসলাম, কবি, লেখক, সাংবাদিক ও সংগঠক; শিশির রাজন, কবি, লেখক, সাংবাদিক ও সংগঠক এবং ডাক বাংলা প্রকাশনী’র সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে প্রকাশনা শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি ডাক বাংলা প্রকাশনী’র ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন প্রকাশনী’র বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে, কবি, লেখক, সাহিত্যিক ও পাঠকদের নতুন নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম প্রকাশনী’র অনুষ্ঠান আয়োজনের জন্য প্রকাশনী’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক, উদ্বোধক, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকগণেরা কবিতা আবৃত্তি, বক্তব্য ও গান পরিবেশন করেন। ডাক বাংলা প্রকাশনী’র স্বত্বাধিকারী ও প্রকাশক শ ম দেলোয়ার জাহান এর সম্পাদিত ছড়াগ্রন্থ “টোনাটুনির ছড়া”; “ছড়ার মেলা” এবং ডাক বাংলা প্রকাশনী’র ব্যবস্থাপনায় ও ডাক বাংলা প্রকাশনী সম্পাদনা পর্ষদ প্রকাশিত লেখকদের একক ও যৌথ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে আমন্ত্রিত কবি, লেখক, সংগঠক, সাহিত্যিক, সাহিত্যানুরাগী ও পাঠকদেরকে সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট