প্রেস বিজ্ঞপ্তি :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ২০২৬-এর অংশ হিসেবে ১৫ নভেম্বর ২০২৬, রবিবার এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চান্দগাঁও আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্কুলের সিনিয়র ও মিড লেভেলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহরিমা তাসবীর নেতৃত্বে বাংলা ও ইংরেজি স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকার সড়কগুলো।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুল নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিজ এলাকা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ক্যাম্পেইনটির পরিকল্পনা ও উদ্যোগে ছিলেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ এবং জয়েন্ট সেক্রেটারি ও অ্যাকাডেমিক অ্যাডভাইজর প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। স্কুলের শিক্ষকদের সঙ্গে র্যালির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। সচেতনতাই মুক্তি, সবার হোক এক যুক্তি—ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম ও বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের এই উদ্যোগ।