1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর।

তিন ঘণ্টা পর বিচ্ছিন্ন কোচ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে কোচ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে রেল চলাচল। শনিবার (২৬ জুলাই) বিকেলে গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসা সংলগ্ন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি কোচ মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রেল কর্তৃপক্ষ সূত্র জানা যায়, দুর্ঘটনার পরপরই মূল ট্রেনের গতি থামিয়ে বিচ্ছিন্ন কোচের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিকল কোচটি সরিয়ে নিতে চট্টগ্রাম থেকে আনা হয় একটি উদ্ধারকারী ইঞ্জিন। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান শেষ হলে আবারও ৬টা ২৮ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হয়।

গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, দুর্ঘটনার পর আমরা দ্রুতই বিকল কোচটি সরানোর প্রক্রিয়া শুরু করি। কোনো যাত্রী হতাহত না হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। উদ্ধার কাজ শেষে এখন রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক।

এর আগে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস শেষ কোচটির কাপলিং (সংযোগ যন্ত্রাংশ) দুর্বল হয়ে ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয় কোচটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট