1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

তেলিবিলা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৫৬৩ পঠিত

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

গতকাল ১৫ আগস্ট (মঙ্গলবার) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এম সোলাইমান কাসেমী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল`র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাইয়ুম, সদস্য মোহাম্মদ ইসহাক কোম্পানী, মোহাম্মদ ইউনুস, জোসনা আক্তার, পারভীন আক্তার, রীতা চৌধুরী, তৌহিদ হোসাইন টিপু, শাহেদা আক্তার, স্নিগ্ধা দাশ প্রমুখ।

পুরস্কার বিতরণের পর দেশ-জাতি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট