1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এস এস সি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

  • সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬২৯ পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :

৬ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোখতার আহম্মদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আয়শা আক্তার চাঁদনীর যৌথ সঞ্চালনায় বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাউশির পরিচালক মোঃ ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাউশির উপ পরিচালক মোঃ ফরিদুল আলম হোসাইনী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গনি,সিনিয়র শিক্ষক মুঃ মুনিরুল আনোয়ার, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী,বাবু মিলন কুমার চক্রবর্তী, শিক্ষিকা হোমায় আরা বেগম, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, শিক্ষক বিকাশ সরকার, শিক্ষক মোঃ আজিজুল হক, শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার এবং দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওঃ মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষীকা, অভিভাবক , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ফজলুল কাদের চৌধুরী তার বক্তব্যে বলেন, জীবন গড়ার জন্য যারা প্রকৃত পক্ষে সহায়তা করেছে তাদের ভুলবে না। শিক্ষাজীবনের চূড়ান্ত অধ্যায় হচ্ছে এই পাবলিক পরীক্ষা,যা আগামীতে সত্যিকার অর্থেই মানুষ হবার সিঁড়ি তৈরি করতে সহায়ক হবে।
পরিশেষে বিদায়ী সংবর্ধনা প্রদান ও তবারুক বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট