1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান

  • সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ পঠিত

মোঃ শফিকুল ইসলামঃ
“সাহিত্যিকে ভালোবেসে এই পথচলা তাইতো আমরা হয়েছি আজ সাহিত্যের ফেরিওয়ালা” এই স্লোগান কে সামনে রেখে,
বর্তমান সময়ের জনপ্রিয় ম্যাগাজিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত নেত্রজল সাহিত্য ম্যাগাজিন ইতিমধ্যেই বাংলাদেশ কোলকাতা ব্রাজিল সার্বিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাহিত্য অঙ্গনে অসংখ্য কবি,সাহিত্যিক, সাহিত্য প্রেমী পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও ২৫ অক্টোবর ২০২৪ ইং ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুনিজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতায়
রংপুর বিভাগীয় শহরে ধাপ, আটতলা মসজিদ গেট সংলগ্ন, মানব সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান “নাফিসা মেডিসিন এন্ড সার্জিক্যাল” এর স্বত্বাধিকারী সাহিত্য প্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ নাজমুল হক,মোঃ আবু সাঈদ সহ কবি ও শিল্পী আনোয়ারা আশাকে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন পরিবারের পক্ষ থেকে “সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ” হাতে তুলে দেন নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কবি,সাংবাদিক ও সংগঠক মোঃ শফিকুল ইসলাম।

সম্মাননা স্মারক হাতে পেয়ে বিশেষ অতিথি আবু সাঈদ, নাজমুল হক
নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের ভূয়সি প্রশংসা করে বলেন,এত সুন্দর একটি সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক আয়োজনে আমাদের আমন্ত্রণ জানানোয় আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।
উক্ত সংগঠনটির ভবিষ্যৎ উত্তরোত্তর সফলতা কামনা করছি।
সেই সঙ্গে অদুর ভবিষ্যতে বাংলাদেশের জনপ্রিয় নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর যে কোন কর্মকান্ডে পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো,ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট